নিজস্ব প্রতিবেদক: স্বেচ্ছাসেবী সংগঠন ‘ব্লাড এইড ব্যাংক যশোর’র উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আয়োজনটির সার্বিক সহযোগিতায় ছিল বিশ্ব সাহিত্য কেন্দ্র।
গতকাল সকাল ১০টায় যশোরের ছাতিয়ানতলা গার্লস স্কুল অ্যান্ড কলেজে প্রতিযোগিতার আয়োজন করা হয়।
উপস্থিত ছিলেন ছাতিয়ানতলা গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আউয়ালসহ সকল শিক্ষক ও সংগঠনের সদস্যবৃন্দ। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।