অভয়নগর প্রতিনিধি: ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির এক প্রতিনিধি সভা মঙ্গলবার বিকালে মশিয়াহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির আহবায়ক রণজিৎ বাওয়ালী।
সভার শুরুতে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলীর মৃত্যুতে শোকপ্রস্তাব গৃহীত হয়। সভায় বক্তব্য রাখেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, যুগ্ম আহবায়ক আ. হামিদ গাজী, সদস্য সচিব চৈতন্য কুমার পাল, সংগ্রাম কমিটির নেতা শিবপদ বিশ্বাস, অধ্যাপক অনিল বিশ্বাস, মাসুদ হাসান, সাধন বিশ্বাস, শেখর বিশ্বাস, ব্রজেন সরকার, তৃষা চামেলী, রাশিদা বেগম, চৈতন্য কবিরাজ, আব্দুল আজিজ, অজিত মল্লিক প্রমুখ।
সভায় আমডাঙ্গা খালে গৃহীত প্রকল্প দ্রুত বাস্তবায়ন, অবিলম্বে বিল কপালিয়ায় টিআর এম চালু, ভাটিতে স্কেভেটর দিয়ে পলি অপসরণ, লুটপাটের জন্য প্রস্তাবিত ৪৫ কোটি টাকার সেচ প্রকল্প বাতিল, সকল কাজ সেনাবাহিনীর মাধ্যমে করাসহ ছয় দফা দাবি বাস্তবাায়নের দাবি জানানো হয়।
সভায় ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আগামী ১৯ তারিখ শনিবার সকালে সুজাতপুরে সংবাদ সম্মেলন ও ৩০ তারিখ বুধবার আমডাঙ্গা থেকে নওয়াপাড়া পর্যন্ত পদযাত্রা করার সিদ্ধান্ত গৃহীত হয়।