বেনাপোল (যশোর) প্রতিনিধি
বেনাপোলে মেয়র মার্কেটের পাশের একটি তিনতলা বাড়ি থেকে ফেনসিডিল ও ফেনসিডিল তৈরির সরঞ্জামসহ একজনকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে থেকে তাকে আটক করা হয়।
এ সময় সেখান থেকে ৯৩ বোতল ভারতীয় ফেনসিডিল, ৫ লিটার তরল ক্যামিক্যাল, ৩২৮টি ফেনসিডিলের খালি বোতলসহ জব্দ করা হয় ভেজাল ফেনসিডিল তৈরির বিভিন্ন সরঞ্জাম। আটক মাদক ব্যবসায়ীর নাম মনিরুজ্জামান কালু। সে সাদিপুর গ্রামের বাসিন্দা। সে দীর্ঘদিন ধরে ভেজাল ফেনসিডিল তৈরি করে মাদকের ব্যবসা করে আসছিল।
বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান এ তথ্য নিশ্চিত করেছেন।