নিজস্ব প্রতিবেদক: রোববার সকালে যশোরের মনিরামপুর শার্শা ও বাঘারপাড়া উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যানগণ শপথ নিয়েছেন। কালেক্টরেট সভা কক্ষে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান শপথ বাক্য পাঠ করান। ৩৫ টি ইউনিয়নের চেয়ারম্যানরা শপথ নেন। চেয়ারম্যানদের মধ্যে ২১ জন আওয়ামী লীগের, ১১জন বিদ্রোহী, ১জন বিএনপির ও ১জন ওয়ার্কার্স পার্টির।
শার্শা উপজেলার শপথ গ্রহণকারী চেয়ারম্যানরা হলেন, লক্ষণপুরের আনোয়ারা খাতুন, পুটখালীর আব্দুল গফ্ফার সরদার, উলাশীর রফিকুল ইসলাম, ডিহির আসাদুজ্জামান মুকুল, শার্শা সদর ইউনিয়নের কবির উদ্দিন তোতা, বাহাদুরপুরের মফিজুর রহমান, গোগার তবিবর রহমান, কায়বার আলতাফ হোসেন, বাগআঁচড়ার আব্দুল খালেক এবং নিজামপুরের সেলিম রেজা বিপুল। বাঘারপাড়ার জহুরপুরের আসাদুজ্জামান মিন্টু, নারিকেলবাড়ীয়ার বাবলু কুমার সাহা, ধলগ্রামের রবিউল ইসলাম, দোহাকোলার আবু মোতালেব তরফদার, দরাজহাটের জাকির হোসেন, বাসুয়াড়ির আমিনুর রহমান সরদার, জামদিয়ার আরিফুল ইসলাম তিব্বত, বন্দবিলায় সবদুল হোসেন ও রায়পুরের মঞ্জুর রশিদ স্বপন। মণিরামপুরের রোহিতার হাফিজ উদ্দীন, কাশিমনগরের তৌহিদুর রহমান, খেদাপাড়ার আব্দুল আলিম জিন্নাহ, ঝাঁপার শামছুল হক মন্টু, মশ্বিমনগরের আবুল হোসেন, শ্যামকুড়ের আলমগীর হোসেন, দূর্বাডাঙ্গার মাযহারুল আনোয়ার, কুলটিয়ার শেখর চন্দ্র রায়, নেহালপুরের হুসাইন ফারুক হোসেন, ভোজগাতীর আব্দুর রাজ্জাক, ঢাকুরিয়ার আইয়ুব হোসেন গাজী, হরিদাসকাটির আলমগীর হোসেন লিটন, চালুয়াহাটির আব্দুল হামিদ সরদার, খানপুরের সিরাজুল ইসলাম, মণিরামপুর সদরের নিস্তার ফারুক এবং মনোহরপুরের আকতার ফারুক মিন্টু।
স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হুসাইন শওকতের সভাপতিত্বে আয়োজিত শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাজ শারবীন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা, মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান।
নবনির্বাচিত চ্যোরম্যানদের পক্ষ থেকে বক্তৃতা করেন শার্শা পুটখালি ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল গফ্ফার সরদার, বাঘারপাড়ার দোহকুলা ইউনিয়ন চেয়ারম্যান আবু মোতালেব তরফদার এবং মণিরামপুর ভোজগাতি ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক।