নিজস্ব প্রতিবেদক
মহিলা সমাজ কর্মীদের মাঝে প্রাথমিক চিকিৎসা সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর শহর সাংগঠনিক জেলা। শনিবার বিকালে শহরের পূর্ব বারান্দী মোল্লাপাড়া মোড়ে অবস্থিত দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর শহর সাংগঠনিক জেলার নায়েবে আমীর বেলাল হোসেন।
এ সময় তিনি বলেন, জামায়াতে ইসলামী মানবজাতির সেবায় বিভিন্ন সময় একাধিক উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে ৩০ জন মহিলা সমাজকর্মীকে প্রাথমিক চিকিৎসকের প্রশিক্ষণ দিয়েছে এবং তাদের মাঝে চিকিৎসা সামগ্রী বিতরণ করেছে।
অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর শহর সাংগঠনিক জেলার মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি খাদিজাতুত তাহেরার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দীন বিশ্বাস, জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যাপক আবুল হাশিম রেজা। এ সময় আরোও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা আলমগীর হোসেন, প্রশিক্ষক হালিমা খাতুন, চাপিয়া খাতুন।
