নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য বিক্রিতে বাধা দেওয়ায় মোহাম্মদ লালনকে (৪০) কুপিয়ে আহত করছেন আপন চাচাতো ভাই মোড়ল ও তৈমুর হোসেন। মঙ্গলবার সকালে যশোরের শার্শার কাশিপুর গ্রামে ঘটনাটি ঘটে।
আহত লালন জানান, সকালে চাচাতো ভাই মোড়ল হোসেন ও তৈমুর হোসেন নিজ বাড়িতে গাঁজা, ফেন্সিডিল, ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য বিক্রি করে। একই বাড়িতে তাদের বসবাস থাকায় দিন রাত ২৪ ঘণ্টা মাদক ক্রেতাদের আনাগোনা থাকে। এর প্রতিবাদ করলে মোড়ল ও তৈমুর গাছি-দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে লালনকে। এসময় তাকে স্থানীয়রা উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহমেদ তারেক সামস্ জানান, বিকেলে শার্শা থেকে মোহাম্মদ লালনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাম হাতের কেনুর উপরে গুরুতর জখম রয়েছে।
শার্শা থানার ওসি মো. মামুন খান জানান, কাশিপুরে মোহাম্মদ লালনের হামলার খবর শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
সর্বশেষ
- বিদ্যুৎ সাশ্রয় : সারাদেশে রাত ৮টার মধ্যে সব দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
- ইফার বই বিক্রয় সহকারী নজরুল কোটিপতির রহস্য কী ?
- এসএসসিতে নকল ঠেকাতে কঠোর যশোর শিক্ষা বোর্ড
- হেঁটে হেঁটে প্রধানমন্ত্রীর তদারকি
- জ্বালানিতে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার : প্রতিমন্ত্রী অমিত
- রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস পদ্মা নদীতে পড়ে গেল, যাত্রীর উদ্ধারে অভিযান শুরু
- ২৫ মার্চ গণহত্যা দিবসে দেশব্যাপী এক মিনিট ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি
- ইরান যুদ্ধে কূল-কিনারা পাচ্ছেন না ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ