নিজস্ব প্রতিবেদক: বৈষম্য বিলোপ আইন দ্রুত প্রণয়নের দাবিতে ‘বিশ্ব মানবিক মর্যাদা দিবস’ উপলক্ষে যশোরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের আয়োজনে সোমবার শহরের দড়াটানা ভৈরব চত্বরে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা নাগরিক উদ্যোগের সহযোগিতায় কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি বিভূতোষ রায়।
মানববন্ধনে দলিত জনগোষ্ঠীর ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে বক্তব্য রাখেন- বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের উপদেষ্টা অনিল বিশ^াস, সদস্য রমানাথ শীল, নির্মল কুমার মল্লিক, বাবলু দাস, আয়নামতি বিশ্বাস, রতন সরকার, রিপন সরকার, হীরন সরকার, পলাশ বিশ্বাস বাবু, বিষ্টু দাস মাইকেল প্রমুখ।
এ সময় বক্তারা জাত-পাত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধে আইন কমিশন সুপারিশ করা প্রস্তাবিত বৈষম্য বিলোপ আইন দ্রুত প্রণয়নের জোর দাবি জানান।