কল্যাণ ডেস্ক: না ফেরার দেশে পাড়ি জমালেন তামিম ইকবালের স্ত্রী আয়েশা সিদ্দিকার বাবা। গতকাল রোববার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুর আগে লাইফ সাপোর্টে ছিলেন তামিমের শ্বশুর। ওই সময় বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) খেলছিলেন তামিম। ইসলামী ব্যাংক ইস্ট জোনের হয়ে গতকাল রোববার ব্যাটিংও করেছেন দেশসেরা ওপেনার।
এরই মধ্যে তামিম খবর পান, শ্বশুরের অবস্থা খুবই খারাপ। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। দেরি না করে চট্টগ্রামে ছুটে যান তামিম। তবে জীবিত অবস্থায় শ্বশুরকে দেখা সম্ভব হয়নি তার।