নিজস্ব প্রতিবেদক
যশোরে শুক্রবার রাতে মাহফিল শুনতে গিয়ে স্বর্ণালংকার চুরির ঘটনার মামলায় দুই নারীকে সন্দেহ মূলক গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার শহরের লোন অফিসপাড়ার ইসমাইল হোসেনের স্ত্রী নাহারুন নাহার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি দিয়ে কোতোয়ালি থানায় মামলা করেন।
তারা হলো, হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাগাসোরা গ্রামের সজীব হোসেনের স্ত্রী রাবেয়া খাতুন (৪৫) ও ব্রহ্ম¥নবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের দুলাল মিয়ার মেয়ে মিনারা আক্তার মীম (১৯)।
বাদী মামলায় বলেছেন, গত ৩ জানুয়ারি যশোর সদর উপজেলার পুলেরহাটে আদদ্বীন সখিনা হাসপাতাল হাই স্কুল মাঠে মিজানুর রহমান আজহারীর ওয়াজ মাহফিল শুনতে যান। ওইদিন বিকেল ৫টার দিকে মহিলা প্যান্ডেলে প্রবেশ করার সময় অজ্ঞাতনামা চোরেরা তার গলায় থকা এক ভরি ওজনের এক লাখ ৩০ হাজার টাকা মূল্যের একটি স্বর্ণের চেইন ছিড়ে নিয়ে যায়। এই ঘটনায় শনিবার তিনি কোতোয়ালি থানায় মামলা করেন। এদিনই বিকেলে পুলেরহাট এলাকা থেকে পুলিশ ওই দুই নারীকে গ্রেফতাদের পর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে।
উল্লেখ্য, আদ-দ্বীন ফাউন্ডেশনের আয়োজনে যশোরের পুলেরহাটে তিনদিনব্যাপী মাহফিলের শেষ দিন ছিল শুক্রবার। এদিন খ্যাতিমান বক্তা ড. মিজানুর রহমান আজহারি ও শায়খ আহমাদুল্লাহ।
