ঢাকা অফিস
মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের ২০২২-২৩ মেয়াদের নির্বাচন স্থগিত করেছে এই নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা। আগামী ১৩ মে সারা দেশে এ নির্বাচনের ভোটগ্রহণের কথা ছিল।
রোববার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন ২০২২-২৩-এর রিটার্নিং কর্মকর্তা ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) রঞ্জিত কুমার দাসের সই করা এক বিজ্ঞপ্তিতে নির্বাচন স্থগিতের তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার অনুষ্ঠিত নির্বাচন কমিশনের অষ্টম সভার সিদ্ধান্ত অনুযায়ী অনিবার্য কারণে নির্বাচন অনুষ্ঠানের কার্যক্রম স্থগিত করা হলো।
এর আগে ভোটগ্রহণের জন্য দুই মাস সময় রেখে গত ১৪ মার্চ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিল নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল। মন্ত্রিপরিষদ সচিব ও মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিল নির্বাচনের আহ্বায়ক মো. মাহবুব হোসেন এই তফসিল ঘোষণা করেন। তফসিল ঘোষণার এক মাসেরও আগে নির্বাচনটি হয়ে গেল।
মুক্তিযোদ্ধা সংসদের সর্বশেষ নির্বাচন হয় ২০১৪ সালে। সেবার মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান নির্বাচিত হন হেলাল মোর্শেদ খান বীরবিক্রম। সেই কমিটির মেয়াদ শেষ হয় ২০১৭ সালের ৮ জুন। এরপর উচ্চ আদালতের নির্দেশে ওই বছরের ১৯ জুলাই কেন্দ্রীয়, জেলা ও উপজেলা কমান্ডে সরকার প্রশাসক নিয়োগ করে।
এদিকে দীর্ঘ দিন হলো নির্বাচিত নেতৃত্ব না থাকায় নানা সমস্যার কথা জানিয়ে আসছিলেন বীর মুক্তিযোদ্ধারা। তারা দ্রুত নির্বাচন দেয়ার দাবি জানাচ্ছিলেন। পরে ২০২১ সালের ১৮ জুলাই মন্ত্রিপরিষদ সচিবকে প্রধান নির্বাচন কমিশনার করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করে দেয়। এর ধারাবাহিকতায় গত ১৪ মার্চ নির্বাচনের তফসিলও ঘোষণা করা হয়েছিল। কিন্তু সে নির্বাচন আলোর মুখ দেখল না।
সর্বশেষ
- বিদ্যুৎ সাশ্রয় : সারাদেশে রাত ৮টার মধ্যে সব দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
- ইফার বই বিক্রয় সহকারী নজরুল কোটিপতির রহস্য কী ?
- এসএসসিতে নকল ঠেকাতে কঠোর যশোর শিক্ষা বোর্ড
- হেঁটে হেঁটে প্রধানমন্ত্রীর তদারকি
- জ্বালানিতে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার : প্রতিমন্ত্রী অমিত
- রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস পদ্মা নদীতে পড়ে গেল, যাত্রীর উদ্ধারে অভিযান শুরু
- ২৫ মার্চ গণহত্যা দিবসে দেশব্যাপী এক মিনিট ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি
- ইরান যুদ্ধে কূল-কিনারা পাচ্ছেন না ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ
