নিজস্ব প্রতিবেদক :
যশোর শহরের আরএন রোডের মোটরপার্টস ব্যবসায়ী সায়েম সিদ্দিকীর বড় ভাই শামিম সিদ্দিকী (৬৫) আর নেই। (ইন্না..রাজিউন) বৃহস্পতিবার বিকালে কোলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি দীর্ঘদিন হৃদরোগে ভুগছিলেন।
ব্যবসায়ী নেতা সায়েম সিদ্দিকী জানান, শুক্রবার বাদ এশা নামাজে জানাজা শেষে তার ভাইকে কারবাল কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি এক ছেলে দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে শামিম সিদ্দিকীর মৃত্যুতে আরএন রোডে ব্যবসায়ীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন যশোর চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি মিজানুর রহমান খান, সাবেক সহসভাপতি সাজ্জাদুর রহমান সুজা, মোটরপার্টস ব্যবসায়ী সমিতির সভাপতি শাহিনুর হোসেন ঠান্ডু, রিপন অটোর ব্যবস্থাপনা পরিচালক এজাজ উদ্দিন টিপু প্রমুখ।
