যবিপ্রবি প্রতিনিধি
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ^বিদ্যালয়টির ফিশারীজ এন্ড মেরিন বায়োসায়েন্স (এফএমবি) বিভাগের অধ্যাপক ড. আনিছুর রহমান।
১৩ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব ড. ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে যবিপ্রবির ট্রেজারার হিসেবে বিশ্ববিদ্যালয়ের এফএমবি বিভাগের অধ্যাপক ড. আনিছুর রহমানকে আগামী চার বছরের জন্য নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও আচার্য-এর অনুমোদনক্রমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ১৩ (১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো. আনিছুর রহমানকে ট্রেজারার পদে নিযুক্ত করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গত ২৭ ডিসেম্বর ২০২০ তারিখে জারিকৃত ২৬৭ নম্বর প্রজ্ঞাপন অনুসারে তিনি মাসিক সম্মানী এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।
