নিজস্ব প্রতিবেদক
একাউন্টিং লাভারস এর আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে গ্র্যান্ড সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার যশোর গ্রান্ড দরবার মিলনায়তনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কমার্স ফ্যাকাল্টির ২শতাধিক শিক্ষার্থীকে এ অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে একাউন্টিং লাভারসের প্রতিষ্ঠাতা জাহিদ হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুইজ বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কারসহ সকলকে উপহার প্রদান করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন একাউন্টিং লাভারস এর উপদেষ্টা সেগি ইউনিভার্সিটি অব মালয়েশিয়র ওয়াজেদ সাকিব, যশোর বিএফ শাহিন কলেজের একরামসহ আরো অনেকে।
