নিজস্ব প্রতিবেদক
যশোর মেডিকেল কলেজ (যমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদ নামে একটি সংগঠনের এক বছর মেয়াদি কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন ডা. সরদার রাব্বি হাসান ও সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন ডা. সুজন ঘোষ।
ইন্টার্ন চিকিৎসক পরিষদের ২০২৪-২৫ সালের কমিটিতে আরও রয়েছেন, সহ-সভাপতি ডা. সুমাইয়া শাম্মী বিলি, ডা. আসমা সাদিয়া রিমি, ডা. মিরাজুল আবেদীন রাজ, ডা. সোহরাব হোসেন, ডা. মুশফিকুর রহমান চৌধুরী, ডা. তাসনিমা তাহমিদ নোভা, ডা. শিমুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. শাফায়েত জামিল, ডা. জান্নাতুল ইয়ামিনি, ডা. সাব্বির হোসেন, ডা. অনিক রহমান, ডা. সানজিদা নাহার বহ্নি, ডা. জান্নাতি জাহান অন্তরা, ডা. আশিক, সাংগঠনিক সম্পাদক ডা. রেহনুমা জাহান দিশারী, ডা. তন্ময় ইসলাম, ডা. বাইতুল মোকাদ্দেস টুম্পা, ডা. মাহের আহম্মেদ মাহীন, ডা. হুমাইরা বিনতে জহির, ডা. সৌমিক সাহা।
কমিটিতে ডা. মো. মুরসালিনকে প্রচার সম্পাদক, ডা. প্রত্যাশা সেনকে অর্থ সম্পাদক, ডা. সুজন শেখকে দপ্তর সম্পাদক, ডা. মিনহাজুল আবেদীন (মীম) কে ধর্ম বিষয়ক সম্পাদক, ডা. তানবীন ত্রয়ী ও ডা. সুইটি ঘোষকে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, ডা. আয়েশা সিদ্দীকা বিনতে হোসেনকে রোগী কল্যাণ সম্পাদক, ডা. মমতাজ খানম মৌলিকে শিক্ষা ও পাঠ চক্র বিষয়ক সম্পাদক, ডা. আনিকা নওরীন অন্তিকে আপ্যায়ন বিষয়ক সম্পাদক করা হয়েছে।
কার্যকরী সদস্য পদে রয়েছেন ডা. জেরিন আফরোজ, ডা. ইমরান মিয়া, ডা. সাবিক, ডা. সারা মেহেরীন, ডা. সামিউল ইসলাম, ডা. শিশির বিন লতিফ, ডা. রায়হান, ডা. জারিন, ডা. ঈশিতা, ডা. ত্রোপা আফরিন, ডা. জুঁই, ডা. নিশু, ডা. শঙ্খ মিত্রা পাল ও ডা. জ্যাকুলিন রোজ হাজরা।
নতুন কমিটির সাধারণ সম্পাদক ডা. সুজন ঘোষ বলেন, যমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের নিয়ে এক বছর মেয়াদি প্রথম পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শিক্ষার্থীরা স্বাক্ষর করে কমিটির নেতৃত্ব নির্বাচন করেছে। এই কমিটি আগামী এক বছর হাসপাতালের কর্মরত ইন্টার্ন চিকিৎসকদের কল্যাণে কাজ করবে। এছাড়া হাসপাতালে আসা রোগীদের সেবায় কাজ করে যাবে।
