নিজস্ব প্রতিবেদক : যশোর জেলা আইনজীবী সমিতির বার্ষিক বাজেট বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে। বাজেটে সম্ভাস্য আয় ২ কোটি ৩০ লাখ ৬০ হাজার ও ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৫০ লাখ ৬৭ হাজার ২০ টাকা। এবারের বাজেটে জামিননামায় ২৫ টাকা, সমন ও রিকলে ৫ টাকা করে এবং সদস্য চাঁদা ৫০ টাকা বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহন করা হয়।
এর আগে আইনজীবী সমিতির জামিননামা ৭৫ টাকায় পাওয়া যেত। আজ থেকে ১শ’ টাকা দিয়ে কিনতে হবে জামিননামা। রিকল ও সমনের নোটিশ কিনতে হবে ১০ টাকা করে। ২০২৩ সাল থেকে সদস্যদের মাসিক চাঁদা দিতে হবে ১শ’ টাকা করে। সম্ভব্য আয় থেকে ব্যায় বাদ দিয়ে বছর শেষে ২ কোটি ৩০ লাখ ৬০ হাজার টাকা উদ্বৃত্ত থাকবে বলে বাজেটে উল্লেখ করা হয়েছে।
সমিতির ১ নম্বর ভবন মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি শরীফ নূর মোহাম্মাদ আলী রেজা। অন্যান্যের মধ্যে বাজটের উপর বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী নজরুল ইসলাম, এম ইদ্রিস আলী, কাজী ফরিদুল ইসলাম, মাহাবুব আলম বাচ্চু, আবু মোর্ত্তজা ছোট, গাজী আব্দুল কাদির, মঈনুল হক খান ময়না, একেএম আকরাম হোসেন, জিএম আবু মুছা, সৈয়দ মোকারম হোসেন, সোহলে শামীম, মোস্তাফিজুর রহমান মুকুল, এমএ গফুর প্রমুখ। সভা পরিচালনা করেন সমিতির সাধারন সম্পাদক শাহানুর আলম শাহীন। সভায় সর্বসম্মতিক্রমে সিনিয়র আইনজীবী সিরাজুল ইসলামকে অডিটর হিসেবে মনোনিত করা হয়ে।
সর্বশেষ
- বিদ্যুৎ সাশ্রয় : সারাদেশে রাত ৮টার মধ্যে সব দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
- ইফার বই বিক্রয় সহকারী নজরুল কোটিপতির রহস্য কী ?
- এসএসসিতে নকল ঠেকাতে কঠোর যশোর শিক্ষা বোর্ড
- হেঁটে হেঁটে প্রধানমন্ত্রীর তদারকি
- জ্বালানিতে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার : প্রতিমন্ত্রী অমিত
- রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস পদ্মা নদীতে পড়ে গেল, যাত্রীর উদ্ধারে অভিযান শুরু
- ২৫ মার্চ গণহত্যা দিবসে দেশব্যাপী এক মিনিট ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি
- ইরান যুদ্ধে কূল-কিনারা পাচ্ছেন না ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ