নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা সড়ক পরিবহন সমিতির সভা শনিবার দুপুরে শহরের আরএন রোডস্থ যশোর বাস মালিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সভায় নেতৃবৃন্দ বলেছেন সড়ক ও মহাসড়কে অবৈধ নসিমন, করিমন ও ইজিবাইক চলাচলের কারণে বেড়েছে সড়ক দুর্ঘটনা। সড়ক দুর্ঘটনা রোধে সড়কে এসব অবৈধ বাহন চলাচল বন্ধের বিষয়ে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও হাইওয়ে পুলিশের হস্তক্ষেপ প্রয়োজন।
জেলা সড়ক পরিবহন সমিতির সভাপতি ও সীমান্ত বাস মালিক সমিতির আহ্বায়ক পৌর কাউন্সিলর হাজী আলমগীর কবীর সুমনের সভাপতিত্বে বক্তব্য রাখেন যশোর জেলা সড়ক পরিবহন সমিতির প্রধান উপদেষ্টা অসিম কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক আরিফ চাকলাদার, জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সেলিম রেজা মিঠু, মিনি বাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক শাহীন কবীর, যশোর জেলা সড়ক পরিবহন শ্রমিক সমিতির সভাপতি বিশ^নাথ ঘোষ বিষু প্রমুখ।
