আগামী মাসের শেষ সপ্তাহে যশোর দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ শুরু হবে। এ উপলক্ষে আয়োজক যশোর জেলা ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফএ) ক্লাবগুলোর কাছ থেকে দলীয় এন্ট্রি আহ্বান করা হয়েছে। দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ পরিচালনা কমিটির চেয়ারম্যান সাব্বির আহমেদ পলাশ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে দলীয় এন্ট্রি ফি ৪ হাজার টাকা, খেলোয়াড় রেজিস্ট্রেশন ফরম বিতরণ ও দলবদল শুরু ৩ মে, খেলোয়াড় রেজিস্ট্রেশন ফরম জমার শেষ তারিখ ৮ মে, খসড়া খেলোয়াড় তালিকা প্রকাশ ৯ মে, খসড়া খেলোয়াড় তালিকার ওপর আপত্তি দাখিল ১০ মে, আপত্তির ওপর শুনানি ১১ মে, চূড়ান্ত খেলোয়াড় তালিকা প্রকাশ ১২ মে, খেলোয়াড় প্রতি রেজিস্ট্রেশন ফরম ৫শ টাকা, ওপেন রেজিস্ট্রেশন ফি স্থানীয় ১ হাজার টাকা। প্রেস বিজ্ঞপ্তি
