নিজস্ব প্রতিবেদক
যশোর নগর মহিলা দলের ভোট কেন্দ্র ভিত্তিক ৩৩টি আঞ্চলিক কমিটি গঠন করা হয়েছে। শনিবার পত্রিকা দপ্তরে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এতথ্য জানানো হয়। যশোর পৌরসভার ৯টি ওয়ার্ডের ৩৩টি ভোট কেন্দ্র অনুযায়ী কমিটি গঠন করা হয়েছে। যশোর নগর শাখা মহিলা দলের সভানেত্রী শামসুন্নাহার পান্না ও সাবিয়া সুলতানা সই করা প্রতিটি কমিটিতে সদস্য সংখ্যা ২১জন।
এর মধ্যে একজন সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও একজন সম্মানিত সদস্য রাখা হয়েছে। এছাড়া প্রতিটি কমিটিতে ১৫জন করে সদস্য রাখা হয়েছে।
সম্প্রতি যশোর পৌর এলাকায় মহিলা দলের ৩৩টি সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিটি সমাবেশ এলাকা থেকে একটি করে কমিটি গঠন করা হয় বলে জানান নগর মহিলা দলের সভাপতি শামসুন্নাহার পান্না। তিনি বলেন, তৃণমূল থেকে নারী নেতৃত্ব রেব করতে চাই। এজন্য প্রতিটি ভোট কেন্দ্র কেন্দ্রিক কমিটি গঠন করা হয়েছে। এখান থেকে বাছাই করে ওয়ার্ড কমিটি গঠন করা হবে।
এক নং ওয়ার্ড নাথপাড়া, মালোপাড়া, ফুলতলা কমিটির সভাপতি রীনা পারভীন ও লাভলী খাতুন সাধারণ সম্পাদক। নীলগঞ্জ সাহাপাড়া কেন্দ্রের সভাপতি সাবিহা রহমান ও সাধারণ সম্পাদক হয়েছেন টুকটুকি ইসলাম সিমা। বটতলা ও ২নং কলোনী কেন্দ্রের সভাপতি নুরুন্নাহার হেনা ও সাধারণ সম্পাদক লিজা। এক নং ওয়ার্ড সিটি কলেজ ও ব্যাটারি পট্টি কেন্দ্রের নাসিমা বেগম সভাপতি ও আলেয়া সাধারণ সম্পাদক হয়েছেন। একই ওয়ার্ডের মোল্লাপাড়া কেন্দ্রের সাথী খাতুন সভাপতি ও জেসমিন নাহার সাধারণ সম্পাদক হয়েছেন। মাঠপাড়া কেন্দ্রে মনিরা বেগম সভাপতি ও ফরিদা ইয়ামিন সুমি সাধারণ সম্পাদক।
২নং ওয়ার্ডের নাথপাড়া, খালধার রোড ও কদমতলা কেন্দ্রের সভাপতি শাফিয়া খাতুন লিপি ও সাধারণ সম্পাদক আসমা পারভীন। একই ওয়ার্ডের প-িতপুকুর, আম্বিকা বসুলেন, আরএন রোড ও কদমতলা কেন্দ্রের সভাপতি সুরাইয়া সাবনুর ও সানজিদা আক্তার মুক্তা সাধারণ সম্পাদক।
৩নং ওয়ার্ড ঘোপ কবরস্থানপাড়া ও বেলতলা সেন্টারের সভাপতি নাসিমা আক্তার কুটি ও রোকেয়া বেগম সাধারণ সম্পাদক। ঘোপ জেল রোড কেন্দ্রের সভাপতি রুবিনা সুলতানা কাজল ও সাধারণ সম্পাদক নাসরিন সুলতানা। ঘোপ সেন্ট্রাল রোডের রুমি সুলতানা সভাপতি ও সিদ্দিকা ইসলাম সুরভী সাধারণ সম্পাদক। ঘোপ নওয়াপাড়া রোড কেন্দ্রের সভাপতি রোকেয়া খাতুন ও সাধারণ সম্পাদক নিগার সুলতানা।
৪নং ওয়ার্ড সেবা সংঘ স্কুল কেন্দ্রের সভাপতি বিলকিছ বেগম ও সাধারণ সম্পাদক কাজী তহমিনা খাতুন। নিরিবিলি স্কুল কেন্দ্রের সভাপতি নারগিস বেগম ও ইয়াসমিন আক্তার আশা সাধারণ সম্পাদক। খয়েরতলা স্কুল কেন্দ্রে সভাপতি নাসরিন পারভীন জুই ও সাধারণ সম্পাদক নুর জাহান। খয়েরতলা স্কুল কেন্দ্র-২ এর আবিদা সুলতানা সভাপতি ও তাসলিমা বেগম সাধারণ সম্পাদক।
৫নং ওয়ার্ড এমএম কলেজ কেন্দ্রের সভাপতি পপি বেগম ও সাধারণ সম্পাদক তাছলিমা নাছরিন শাপলা। একই ওয়ার্ডের পুলিশ লাইন কেন্দ্রের সভাপতি রিনা বেগম ও সাধারণ সম্পাদক তাছলিমা খাতুন। জিলা স্কুল কেন্দ্রের সভাপতি তাহেরা ও মনিরা সাধারণ সম্পাদক।
৬নং ওয়ার্ড আব্দুল সামান মেমোরিয়াল একাডেমি বিদ্যালয় কেন্দ্রের সভাপতি কল্পনা জামান ও মহুয়া খাতুন সাধারণ সম্পাদক। ইন্সটিটিউট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি জান্নাতুল ফেরদৌস ও নাজমা খাতুন সাধারণ সম্পাদক। রেল স্টেশন সরকারি প্রাথমিক বিদ্যাললে ইয়াসমিন জামান হেলেন সভাপতি ও সুমা পারভীন সাধারণ সম্পাদক। ইসমাইল কলোনী কেন্দ্রের সভাপতি রোজিনা বেগম ও মিসেস রোজিনা সাধারণ সম্পাদক।
৭নং ওয়ার্ড গোলাম হোসেন প্যাটেল স্কুল কেন্দ্রের সভাপতি মোমেনা বেগম ও শামিমা আক্তার পাপিয়া সাধারণ সম্পাদক। আশ্রম প্রাইমারি স্কুল কেন্দ্রের সভাপতি আয়েশা বেগম ও সাধারণ সম্পাদক পারভিনা বেগম। একই ওয়ার্ডের শংকরপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সভাপতি সেলিনা খাতুন ও মোছা রুনা পারভীন সাধারণ সম্পাদক।
৮নং ওয়ার্ড এমএসটিপি স্কুল কেন্দ্রের সভাপতি সাবিনা ইয়াসমিন ও সুনন্দা সরকার সুমি সাধারণ সম্পাদক। আজিমাবাদ স্কুলের সভাপতি রুবিনা পারভীন ও সাধারণ সম্পাদক পারভীনা খাতুন। ইসলামিয়া প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নাছরিন হক পাপিয়া ও নাছিমা খাতুন মুক্তি সাধারণ সম্পাদক।
৯নং ওয়ার্ডের বকচর কেন্দ্রের সভাপতি আছমা খাতুন মুক্তা ও সাধারণ সম্পাদক মুরশীদা বেগম। নীলগঞ্জ তাঁতীপাড়া কেন্দ্রের সভাপতি শাহানাজ বেগম শিউলি ও আছিয়া আক্তার রীনা সাধারণ সম্পাদক। নাজিরশংকরপুর, বনানী ও হুশতলা কেন্দ্রের সভাপতি আনোয়ারা বেগম ডলি ও ইয়াসমিন আক্তার সাধারণ সম্পাদক। নাজিরশংকরপুর, মাঠপাড়া, হাজারীগেট কেন্দ্রের সভাপতি রুমি ইসলাম ও জান্নাতুল ফেরদৌস লাবনী সাধারণ সম্পাদক হয়েছেন।
