নিজস্ব প্রতিবেদক: বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে যশোর কালেক্টরেট সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তামাক মুক্ত পরিবেশ, সুস্বাস্থ্যের বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসনের উদ্যেগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী সায়েমুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার, মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সালেহা বেগম, পোফ যশোরের নির্বাহী পরিচালক হাসান হাফিজুর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আনিসুর রহমান, এমএম কলেজের একাদশের শিক্ষার্থী সৌরভ হাসান হৃদয়, মাহফুজা খানম মায়া প্রমুখ। পরিচালনা করেন এনজিও সমন্বয়কারী শাহজান নান্নু।