নিজস্ব প্রতিবেদক
যশোর সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে শনিবার বিকালে যশোর প্রেসক্লাব মিলনায়তনে ( ২য় তলায়) ঈদ পুনর্মিলনী, কবিতা পাঠের আসর ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যশোর সংস্কৃতি কেন্দ্রের সদস্য সচিব অধ্যাপক আবুল হাশিম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ যশোর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুল আহসান ফারুক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যশোর সাংস্কৃতিক সংসদের পরিচালক অধ্যাপক তরিকুল ইসলাম, যশোর সংস্কৃতি কেন্দ্রের সাহিত্য সম্পাদক রেজাউল করিম, প্রচার সেক্রেটারি অধ্যাপক আশরাফ আলী প্রমুখ।
অনুষ্ঠানে কবিতা পাঠসহ ইসলামী সঙ্গীতানুষ্ঠান পরিচালনা করে চুড়ামনকাটির মুন্সি মেহেরুল্লাহ সাংস্কৃতিক সংসদ, রূপদিয়ার সূর্যোদয় শিল্পী গোষ্ঠী, যশোর জীবন তরী সাহিত্য সাংস্কৃতিক সংসদ, চৌগাছা বাতিঘর সাহিত্য সাংস্কৃতিক সংসদ, যশোর সাংস্কৃতিক সংসদ, মনিরামপুর সাংস্কৃতিক সংসদ, তরঙ্গ শিল্পী গোষ্ঠী ও ফুলকুঁড়ি। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন যশোর সংস্কৃতি কেন্দ্রের নাট্য পরিচালক মাহদী হাসান।
