নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হৈবতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ বারী আর নেই। গতকাল দুপুরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না.. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর। গতকাল মাগরিব বাদ সদরের আব্দুল বারী বহুমুখী স্কুল মাঠে মরহুমের নামাজের জানাজা শেষে বেনেয়ালি গ্রামে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, সহসভাপতি ও যশোর পৌরসভার মেয়র হায়দার গনী খান পলাশ, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা একে এম খায়রাত হোসেন, অ্যাড. মোহাম্মদ আলী রায়হান, মেহেদী হাসান মিন্টু, সহ-সভাপতি এএসএম হুমায়ুন কবির কবু, যুগ্ম সম্পাদক এ্যাড মনিরুল ইসলাম মনির, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হারুন-অর-রশিদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মুন্সি মহিউদ্দিন আহমেদ, শ্রম সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুস সবুর হেলাল, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ আতিকুর বাবু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ফারুক আহমেদ কচি, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক অ্যাড. আবু সেলিম রানা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কাজী বর্ণ উত্তম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুখেন মজুমদার, উপ-দপ্তর সম্পাদক ওহিদুল ইসলাম তরফদার, উপ-প্রচার ও প্রকাশনা প্রকাশনা বিষয়ক সম্পাদক লুৎফুল কবির বিজু প্রমুখ।