নিজস্ব প্রতিবেদক: যশোরের ঝিকরগাছার বামনআলীর মাঠে অজ্ঞাত মহিলার (২৮) গলাকাটা লাশ পাওয়া গেছে। শুক্রবার সকালে কৃষকেরা ফকিরটিকের মাঠে এসে অজ্ঞাত মহিলার লাশ দেখে থানায় খবর দেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসেন। ঝিকরগাছা থানার এস আই তারেক নাহিয়ান (সকাল সাড়ে ৯ টায়) জানান, মোস্তফার ঘাসের ক্ষেতে গলাকাটা অজ্ঞাত মহিলার লাশের এখনও কোন পরিচয় পাওয়া যায়নি।