নিজস্ব প্রতিবেদক: যশোর পৌরসভার উদ্যোগে রোববার শহরের প্রধান তিনটি স্থান থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। এসব দোকানপাটের কারণে শহরে যানজট লেগে থাকত বলে উচ্ছেদ অভিযানে অংশ নেয়া পৌরসভার কর্মকর্তারা জানিয়েছেন।
যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী কামাল আহমেদ জানান, গতকাল বেলা ১০টার দিকে আমরা পুলিশের সহযোগিতায় শহরের চৌরাস্তা, মুজিব সড়ক ও যশোর আড়াইশ শয্যা হাসপাতাল চত্বর থেকে অবৈধভাবে গড়ে উঠা ৩০টি দোকান উচ্ছেদ করেছি। এসব দোকানের কারণে শহরে যানজট সৃষ্টি হতো। ঈদকে সামনে রেখে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে। যেন মানুষ স্বস্তিতে রাস্তায় চলাচল করতে পারে।