নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা প্রশাসন গত এক সপ্তাহে বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁয় অভিযান পরিচালনা করে ২১ হাজার ৫শ টাকা জরিানা আদায় করেছেন। ভোক্তাদের জন্য নিরাপদ, সুস্বাস্থ্যকর ও স্বাচ্ছন্দ্যময় সেবা নিশ্চিত করার লক্ষ্যে এই অভিযান চালাচ্ছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।
জেলা প্রশাসনের ফেসবুক পেজে উল্লেখ করা হয়েছে, চলতি সপ্তাহেই বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন ২০১৪ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় ১০টি প্রতিষ্ঠানকে মোট ২১ হাজার ৫০০ টাকা অর্থদ- প্রদান করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ খাবার ও রান্না সামগ্রীর ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতকরণ, সংরক্ষণ ও পরিবেশন, যথাযথ কর্তৃপক্ষের নিবন্ধন না থাকা, অগ্নিকা-, বিদ্যুৎ অথবা গ্যাসজনিত দুর্ঘটনা থেকে পর্যাপ্ত সুরক্ষার ব্যবস্থা না থাকার কারণে এই অর্থদ- প্রদান করা হয়।
এছাড়া মোবাইল কোর্ট চলাকালীন সংশ্লিষ্ট আইনের বিভিন্ন দিক সম্পর্কে হোটেল ও রেস্তোরাঁ-এর মালিক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে অবহিত করা হচ্ছে।
