নিজস্ব প্রতিবেদক: করোনা আক্রান্ত যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের দ্রুত সুস্থতা কামনা করে যশোরের ১৫টি ইউনিয়ন ও পৌর এলাকার ৯টি ওয়ার্ডের মসজিদে মসজিদে দোয়া মাহফিল করা হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পর দলীয় নেতাকর্মীরা এই দোয়া মাহফিলের আয়োজন করেন।
গত বুধবার পরীক্ষায় করোনা পজেটিভ হন সাংসদ কাজী নাবিল আহমেদ। বৃহস্পতিবার তিনি নিজেই ফেসবুক পেজে করোনা আক্রান্তের খবর জানান। বর্তমানে কাজী নাবিল আহমেদ ঢাকার বাসভবনে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন।
শুক্রবার জুম্মার নামাজের পর যশোর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন মসজিদে যশোর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুলের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এছাড়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য মেহেদী হাসান মিন্টুর আয়োজনে তার ব্যক্তিগত কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সদর উপজেলার হৈবতপুরে ইউপি চেয়ারম্যান আবু সিদ্দিক, লেবুতলা ইউনিয়নে চেয়ারম্যান আলীমুজ্জামান মিলন, ইছালী ইউনিয়নে চেয়ারম্যান ফেরদৌসী ইয়াসমীন, নওয়াপাড়া ইউনিয়নে যুবলীগ নেতা কেরামত আলী ও বিএম জাকির হোসেন, উপশহর ইউনিয়নে ফারুক আহমেদ কচি, জেলা ছাত্রলীগের সাবেক নেতা জাবের হোসেন জাহিদ ও মেহেদী হাসান শান্তি, কাশিমপুর ইউনিয়নে চেয়ারম্যানর শরিফুল ইসলাম ও আওয়ামী লীগ নেতা শাহিদুর রহমান শহিদ, চুড়ামনকাটি ইউনিয়নের চেয়ারম্যান দাউদ হোসেন দফাদার, দেয়াড়া ইউনিয়নের প্রভাষক লিয়াকত আলী, আরবপুর ইউনিয়নের চেয়ারম্যান মীর আরশাদ আলী রহমান, চাঁচড়া ইউনিয়নে সেলিম রেজা পান্নু, রামনগর ইউনিয়নে শেখ আলাউদ্দিন মুকুল, ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান শেখ সোহরাব হোসেন, কচুয়া ইউনিয়নে শাহের খান রবি, নরেন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান রাজু আহমেদ, যশোর শহরের ১ নম্বর ওয়ার্ডে তছিকুর রহমান রাসেল, ২ নম্বর ওয়ার্ডে ওসমানুজ্জামান চৌধুরী সাকিব ও সাব্বির আহমেদ অভি, ৩ নম্বর ওয়ার্ডে শফিকুল ইসলাম সোহাগ ও রাসেল হোসেন, ৫ নম্বর ওয়ার্ডে আহসানুল করিম রহমান, হুমায়ুন কবির মামুন, আব্দুল্লাহ আল মাসউদ হিমেল, কাজী রায়হান মৌমন, ৬ নম্বর ওয়ার্ডে মাহবুবুর রহমান ম্যানসেল ও আব্দুল কাদের, ৭ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর শাহেদ হোসেন নয়ন ও মাসুদ রানা, ৮ নম্বর ওয়ার্ডে ওবায়দুল ইসলাম রাকিব ও ৯ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর আসাদুজ্জামন বাবুল ও রেযোয়ান হোসেন মিথুনের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।