নিজস্ব প্রতিবেদক: যশোরে পৃথক অভিযান চালিয়ে গাঁজা বেচাকেনার অভিযোগে দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। তারা হচ্ছে যশোরের চুড়ামনকাটি ছাতিয়ানতলা দক্ষিণপাড়ার মুক্তার আলী ও মণিরামপুর উপজেলার সাতনল গ্রামের সাগর। বুধবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
সদর পুলিশ ফাঁড়ি মতে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টায় শহরের মণিহারের সামনে যশোর নড়াইল বাস টার্মিনালের মাঝখানে বটগাছের নীচ থেকে সাগরকে গাঁজা বিক্রির সময় সাগরকে গ্রেফতার করে।
পরে তার কাছে থেকে দেড়শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। অপরদিকে, তালবাড়িয়া পুলিশ ক্যাম্প সূত্রে জানা যায়, ওই ক্যাম্পের এক এসআইসহ একদল পুলিশ মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে চুড়ামনকাটি ইউনিয়নের ছাতিয়ানতলা দক্ষিণপাড়া গ্রামের জনৈক মুক্তারের বাড়িতে অভিযান চালায়।
এসময় মুক্তার আলীকে গ্রেফতার করা হয়। পরে তার দেখানো মতে ২শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনার কোতেয়িালি থানায় পৃথক দু’টি মামলা হয়েছে।