নিজস্ব প্রতিবেদক: যশোর সদরের আড়পাড়া ফকিরপাড়া গ্রামে পূর্বশত্রুতার কারণে রিন্টুকে (২৩) জখম করা হয়েছে। এসময় তার কাছ থেকে প্রায় অর্ধলাখ টাকা ছিনিয়ে নেয়া হয়। এঘটনায় হামলার স্বীকার রিন্টুর পিতা ওই গ্রামের জিন্নাত ফকির বৃহস্পতিবার কোতোয়ালি থানায় তিন জনের বিরুদ্ধে মামলা করেন। মামলার আসামিরা হলো সদরের সাহাপুর গ্রামের মাহাতাব (৬৫) জুয়েল হোসেন (২৮) ও ছোট শেখহাটি গ্রামের শাকিল হোসেন (২৮)।
মামলায় বলা হয়েছে, পূর্ব শত্রুতার কারণে আসামিরা রিন্টুকে প্রায়ই মারপিটসহ খুন জখমের হুমকি দিয়ে আসছিলো। রিন্টু একজন গাড়ির চালক। গাড়ি চালিয়ে দুই মাস পর বাজার করে গত ৩ মার্চ রাত ১১ টার দিকে রিন্টু বাড়ি ফিরছিলো। আড়পাড়া গ্রামের তাজুর মুদির দোকানের সামনে পৌঁছালে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে গাছি দা, লোহার রড ও বাঁশের লাঠি নিয়ে রিন্টুর গতিরোধ করে। এরপর মুখ চেপে ধরে তাজুর মুদির দোনের অদুরে নিয়ে গাছি দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় রিন্টুর পকেট থেকে ৫০ হাজার ৫শ টাকা ছিনিয়ে নেয়। রিন্টুর চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে আসামিরা খুনজখমের হুমকি দিয়ে চলে যায়।
মালার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এস আই একরামুল হুদা জানান, আসামি এখনো আটক হয়নি। আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।