নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ঘুরুলিয়া মাজারপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে আহত আপন বড় ভাই। ঘটনাটি ঘটেছে রোববার সকাল ৭ টার দিকে। আহত মিজানুর রহমান ওই গ্রামের মৃত আতর আলীর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, মিজানুর রহমান (৫০) বাড়ির সামনে অবস্থান করছিলেন এসময় ছোটভাই কামাল (৪৫) সেখানে আসেন। এসময় দুই ভাইয়ের মধ্যে জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায় ছোট ভাই চাকু দিয়ে বড় ভাইকে একের পর এক আঘাত করে। এসময় মিজানুরের হাত, কপালসহ বিভিন্ন স্থানে জখম হয়। পরে পরিবারের সদস্যরা তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক জানান, ভিকটিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
এদিকে, ছুরিকাঘাতের এ ঘটনাকে কেন্দ্র করে পরিবারের মাঝে উত্তেজনা বিরাজ করছে বলে জানিয়েছে প্রতিবেশীরা।
আরও পড়ুন: যশোরের ঝিকরগাছায় মৌ’চাষীদের মধু সংগ্রহ শুরু
