নিজস্ব প্রতিবেদক: বুধবার নানা আয়োজনের মধ্যদিয়ে যশোরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩ জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানের মধ্যে ছিল আলোচনা,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
যশোর সরকারি এমএম কলেজের অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর নাসিম রেজা।
অনুষ্ঠান উদযাপন কমিটি৫র আহবায়ক আখতার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রফেসর জিল্লুল বারী, সহযোগী অধ্যাপক ড. ভারতীয় রানী হালদার, সহকারী অধ্যাপক আহসান মোহাম্মদ ইকরামুল কবীর, প্রভাষক রেহমান আজিজ প্রমুখ। পরিচালনা করেন প্রভাষক মেহেদী হাসান।
সরকারি মহিলা কলেজ : সরকারি মহিলা কলেজ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর অমল কুমার বিশ^াস। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. মিয়া আব্দুর রশিদ, শিক্ষক পরিষদের সম্পাদক মাহবুবুল হক খান। অনুষ্ঠান ্ উদযাপন কমিটির আহবায়ক মোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহযোগি অধ্যাপক আমানুল্লাহ, সহকারী অধ্যাপক হুমায়ুন কবীর, প্রভাষক দেব প্রসাদ হালদার।
উপশহর কলেজ : উপশহর কলেজের আলোজনা সভায় প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। কলেজের সভাপতি মুক্তিযোদ্ধা রবিউল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান, সিটি কলেজের সহযোগি অধ্যাপক সবুজ শামীম আহসান, উপশহর কলেজের উপাধ্যক্ষ পরিতোষ কুমার বিশ^াস, কলেজের সদস্য কবি কাসেদুজ্জামান সেলিম, সদস্য সুখেন মজুমদার, বাংলা বিভাগীয় প্রধান নার্গিস খন্দকার, সহকারী অধ্যাপক মঞ্জুয়ারা বেগম প্রমুখ। পরিচালনা করেন সহকারী অধ্যাপক নজরুল ইসলাম ও ক্রীড়া শিক্ষক নির্বাস হালদার।
কালেক্টরেট স্কুল : কালেক্টরেট স্কুলের আলোচনা সভায় সভাপতিত্বে করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মনোয়ার হোসেন। বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার একেএম গোলাম আযম, প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান, অধ্যক্ষ মোদাচ্ছের হোসেন প্রমুখ। শেষে শিক্ষার্থীরা নজরুল সংগীত পরিবেশন করে।
জিলা স্কুল : জিলা স্কুলের আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শোয়াইব হোসেন্ বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক(প্রভাতী) নারায়ণ চন্দ্র দেবনাথ, সহকারী প্রধান (শিক্ষক) দিবা সেলিমা খাতুন ,সিনিয়ির শিক্ষক নজরুল ইসলাম খান প্রমুখ।
এদিকে প্রথম আলো বন্ধুসভা যশোরের আয়োজনে রীবন্দ্রনাথ ও নজরুলের গান, কবিতা আর কথামালায় বুধবার বিকালে এ অনুষ্ঠান করা হয়।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সাংস্কৃতিক সংগঠন তির্যক যশোর’র শিল্পী মনীষা গাঙ্গুলী, সুরবিতান সংগীত একাডেমির শিল্পী মেধা সাহা, পুনশ্চ সংগীত বিদ্যায়তনের পাপড়ি বিশ্বাস, সুরধুনী সংগীত নিকেতনের তরিকুল ইসলাম, বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক সৌমেন্দ্র গোস্বামী, কবিতা আবৃত্তি করেন বন্ধুসভার সাবেক সভাপতি শুভঙ্কর গুপ্ত, বন্ধুসভার বন্ধু রেজওয়ান সুমন ও মনিরা খাতুন।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কাজী নজরুল ইসলামের জীবনী নিয়ে আলোচনা করেন তির্যক যশোরের সাধারণ সম্পাদক ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপংকর দাস, যশোর সরকারি মহিলা কলেজ বাংলা বিভাগের সহযোগি অধ্যাপক মোফাজ্জেল হোসেন, সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের ইতিহাস বিভাগের শিক্ষক ও বইপড়া আন্দোলনের উদ্যোক্তা শাহ্জাহান কবীর,প্রথম আলোর প্রতিনিধি মনিরুল ইসলাম, বন্ধুসভার সভাপতি লাকি কাপুড়িয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন বন্ধুসভার বন্ধু সৌমেন্দ্র গৌস্বামী।