নিজস্ব প্রতিবেদকঃ সেচ্ছাসেবী সংগঠন গড়বো সমাজ কল্যাণ সংস্থা (জিএসকেএস) যশোরের আয়োজনে এবং পারেফক্ট ইলেক্ট্রনিক ও পারসেল এর সহোযাগীতায় অসহায় দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও কারিগরি শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার সকালে রেলগেট আদর্শ পৌর প্রাথমিক বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
এ সময় জিএসকেএস এর সহ-সভাপতি এসএম আজাহার হোসেন স্বপন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যশোর পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দার গনী খান পলাশ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহবুব আলম লাবলু,সংগঠনের যুগ্ন সাধারণ সম্পাদক আমিনুর রহমান হিরু,পারেফক্ট ইলেক্ট্রনিক এর চেয়ারম্যান নূরল হক,সংগঠনের দাতা সদস্য ফিরোজ খান,যশোর হোমিও কলেজের অধ্যক্ষ হাফিজুল ইসলাম,সংগঠেনর কার্যনিবার্হী সদস্য ও ডিজিটএক্স এর ম্যানেজিং ডিরেক্টর রতন কুমার দাস প্রমুখ। আয়োজনের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন মানিক।
এ সময় জিএসকেএস এর সাবেক উপদেষ্টা প্রয়াত কবি ও সাংবাদিক ফকরে আলম কে মরণোত্তর সম্মাননা তার সহধর্মিনী নাসিমা আলম এর হাতে তুলে দেয়া হয়।
সংস্থার বাৎসরিক শিক্ষা উপকরণ বিতরণ প্রকল্পের আওতায় বিভিন্ন বিদ্যালয়ের ৭৫ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও কারিগরি ৬ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। শিক্ষা উপকরণগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো স্কুল ড্রেস,স্কুলের জুতা, স্কুল ব্যাগ, খাতা, কলম ইত্যাদি। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সেচ্ছাসেবী সালমান হাসান রাজীব এবং কোষাধ্যক্ষ এমআই নয়ন ।