নিজস্ব প্রতিবেদক: বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে যশোর-ঝিনাইদহ মহাসড়কের চুড়ামনকাটি বাজারে চৌগাছা রোড এলাকায় অপেক্ষমান একটি ট্রাকের চাকার টায়ার বিস্ফোরিত হয়ে সুখজান (৪৫) নারী নিহত হয়েছে। তিনি যশোর সদর উপজেলার আব্দুলপুর গ্রামের সদর গাজীর স্ত্রী।
যশোর সদরের সাজিয়ালী পুলিশ ক্যাম্পের এস আই ওয়াসিম বলেন, সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে চুড়ামনকাঠি এলাকায় অপেক্ষামান একটি ট্রাকের পাশ দিয়ে সুখজান নামে ওই নারী পায়ে হেটে রাস্তা পার হওয়ার সময় ট্রাকটির টায়ারের চাকাটি বিস্ফোরিত হয়। এ সময় ওই নারী মারাত্মকভাবে আহত হন। তাকে আহত অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করার জন্য আনা হলে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ মর্গে রাখা হয়েছে।