নিজস্ব প্রতিবেদক
যশোরে দলিত জনগোষ্ঠীর সামাজিক মূল্যবোধ, লিঙ্গ সমতা, বয়ঃসন্ধিকাল, বাল্যবিবাহ এবং অন্যান্য জীবনমানের দক্ষতা উন্নয়ন বিষয়ক দুইদিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। দলিতের বাস্তবায়নে দলিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা প্রকল্পের আওতায় ইসলামিক রিলিফ সুইডেন এর সহযোগিতায় দলিত যুব ঐক্য পরিষদ যশোর এ আয়োজন করছে।
বুধবার যশোর বাঁচতে শেখা মিলনায়তনে প্রশিক্ষণ শিবিরের প্রথম দিনে প্রধান অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আনিসুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, প্রকল্প কর্মকর্তা আঞ্জুমান আরা আঁখি, প্রকল্পের নড়াইল অফিসের মোবিলাইজার বিলাসী বৈরাগী, কেশবপুরের সুজন কুমার দাস, যশোর জেলা দলিত ফোরমের সভাপতি বাবলু দাস, সাধারণ সম্পাদক বিষ্টু দাস মাইকেল, যুগ্ম-সাধারণ সম্পাদক রিপন সরকার সাংগঠনিক সম্পাদক সম্পাদক শ্যামল দত্ত, প্রচার সম্পাদক বাদল দাস, প্রান্ত দাস, খুলনা বিভাগীয় সদস্য জ্যোতি দাস প্রমুখ।
‘জাতপাত পেশাভিত্তিক বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রশিক্ষণে দলিত যুব ফোরাম ও দলিত কমিউনিটি গ্রুপ লিডার অংশ নিচ্ছেন।
