নিজস্ব প্রতিবেদক
যশোরে দিনব্যাপী সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির অংশ হিসেবে জেলা ক্রীড়া কার্যালয় এই প্রতিযোগিতার আয়োজন করে। মঙ্গলবার জেলা সুইমিংপুলে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত।
বিকেলে প্রধান অতিথি জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে জেলা ক্রীড়া কর্মকর্তা খালিদ জাহাঙ্গীরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন সরকার, জেলা ক্রীড়া সংস্থার সাঁতার পরিষদের সাবেক সভাপতি নজরুল ইসলাম।
এর আগে সকালে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা হিসাবরক্ষন ও নিরীক্ষা কর্মকর্তা মোকলেছুর রহমান, আইনজীবী সমিতি যশোরের সভাপতি আবু মোতর্জা ছোট প্রমুখ। ১২টি ইভেন্টে জেলার ৭০ জন নবীন সাঁতারু প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন।
