নিজস্ব প্রতিবেদক
যশোরে নাশকতার দুই মামলায় আওয়ামী লীগের চারজনকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। তারা হলেন, শহরের শংকরপুর এলাকার মৃত শাহাদত হোসেনের ছেলে জেলা কৃষকলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, নওয়াপাড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাবেক মেম্বার মাসুদুর রহমান, চাঁচড়া ডালমিল এলাকার ময়েন উদ্দিনের ছেলে সেলিম হোসেন ও চৌগাছা উপজেলার কোটালীপুর গ্রামের আনছার আলীর ছেলে সাইদুর রহমান। পৃথক দুইটি নাশকতা মামলায় তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণের আদেশ দেন।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে জাহাঙ্গীর ও মাসুদুরকে ফতেপুরে নাশকতা পরিকল্পনার একটি মামলায় এবং অপর দুইজনকে কানাইতলা এলাকায় নাশকতা পরিকল্পনার মামলায় কারাগারে প্রেরণ করা হয়েছে।
