নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্রাকটিশর্নাস অ্যাসোসিয়েশনের উদ্যোগে ১১৪ জন পত্রিকা বিক্রেতাদের মাঝে মশারি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে প্রেসক্লাব যশোর মিলায়তনে এ মশারি বিতরণ করা হয়।
অ্যাসোসিয়েশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী মোল্যার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিপিএমপিএ’র সাধারণ সম্পাদক ডা. আবু সুফিয়ান শান্তি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনারুল কবির নান্টু, সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন, স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহবুবুর রহমান লাবলু, যশোর সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক জিলহাজ্ব হোসেন প্রমুখ।
অনুষ্ঠান শেষে হকারদের মাঝে বিভিন্ন রকমের পিঠা বিতরণ করা হয়।