কল্যাণ রিপোর্ট
যশোর পুলিশের আলাদা অভিযানে ইয়াবা, গাঁজা, ফেনসিডিলসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
কোতয়ালি থানার এসআই তুহিন বাওয়ালি জানান, গত শনিবার বেলা ১২টার দিকে শহরের পালবাড়ি এলজিইডি ভবনের বিপরীতে ইব্রাহিমের বাড়ির ভাড়াটিয়া শরিফুল ইসলামকে (২৬) আটক করা হয়। পরে তার ঘর তল্লাশি করে ৩৬০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। সে দীর্ঘদিন ধরে ইব্রাহিম হোসেনের বাড়িতে ভাড়া থেকে ইয়াবা ট্যাবলেট কেনাবেচা করে আসছিল।
উপশহর পুলিশ ক্যাম্পের এএসআই আরিফ হোসেন জানান, গত শনিবার রাত পৌনে ১০টার দিকে বিরামপুর গুলশান মোড়ের ভৈরব নদের পাড় থেকে ৩৩ পিস ইয়াবা ট্যাবলেট শাহাবুদ্দিন (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
চাঁচড়া পুলিশ ফাঁড়ির এসআই হাফিজুর রহমান জানান, রোববার সকাল ১০টার দিকে চাঁচড়া রায়পাড়া ইসমাইল কলোনীর মনিরুল ইসলামের ভাড়াবাড়িতে এক নারী মাদক বিক্রি করছে এমন সংবাদে অভিযান চালিয়ে বেবী বেগম ওরফে মর্জিনা (৫০) নামে এক নারীকে আটক করা হয়। তার কাছ থেকে আড়াইশ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। মর্জিনা ইসমাইল কলোনীর আনারুল মিয়ার ভাড়াটিয়া।
ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্ত জানান, রোববার সকাল সাড়ে ১০টার দিকে ঝিকরগাছা থানা মোড়ের চেকপোস্টে একটি ইজিবাইকে করে দুইজন গাঁজা নিয়ে যাচ্ছিল। ইজিবাইক তল্লাশি করে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এই সময় দুইজনকে আটক করা হয়েছে। আটকরা হলো, বেনাপোল পোর্ট থানাস্থ কাগজপুকুর দক্ষিণ পাড়ার মৃত জাবেদ আলীর ছেলে মিজানুর রহমান (৩১) এবং গয়ড়া গ্রামের মৃত আব্দুর রবের ছেলে ফজর আলী (৪২)।