নিজস্ব প্রতিবেদক: যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় মঈনুল হক (৪০) ও সুরত আলী (৮০) নামে দুইজন নিহত হয়েছেন। নিহত মঈনুল সদরের নরেন্দ্রপুর গোপালপুর গ্রামের ও সুরত আলী ঝিকরগাছার বেড়েলি গ্রামের বাসিন্দা।
নিহত মঈনুলের স্বজনরা জানান, মঈনুল বুধবার সকালে মোটরসাইকেল যোগে যশোর-খুলনা মহাসড়কের বেলতলা বিশ্বাস বাড়ি তেল পাম্পের কাছে পৌছালে যশোরগামী একটি কভার্ড ভ্যান ধাক্কা দিলে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় ঘণ্টাখানেক পরে তিনি মারা যায়।
নওয়াপাড়া হাইওয়ে পুলিশের ইনচার্জ এসআই শাহআলম জানান, যশোর-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় মঈনুল নামে একজন আহত হন। হাসপাতালে তিনি মারা গেছেন। ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চলছে।
অপরদিকে সুরত আলীর স্বজনরা জানান, ঝিকরগাছা বেড়েলী নিজ বাসা থেকে কিছু দূরে রাস্তা পারাপারের সময় যশোরগামী দ্রুত গতির একটি ট্রাক ধাক্কা দিলে তিনি গুরতর আহত হন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন। দুপুর একটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়।
ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্ত জানান, ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় মঈনুল নামে একজন আহত হন। পরে হাসপাতালে তিনি মারা যান। ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চলছে।