নিজস্ব প্রতিবেদক
যশোরে মুদি দোকানদার এরফান হোসেনকে (২৮) ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার বিকালে শহরের খড়কি ধোপাপাড়ায় এঘটনা ঘটে। নিহত এরফান হলেন ধোপাপাড়ার রফিকুল ইসলামের ছেলে।
প্রতাক্ষদর্শী চায়ের দোকানদার আবদুল আজিজ বলেন, বিকালে এরফান কবরস্থনের পাশে দাঁড়িয়েছিলেন। এসময় পাঁচজন দুর্বৃত্ত এরফানের বুকে ছুরি মেরে কবরস্থানের পাশের রাস্তার দিয়ে দৌড়ে পালিয়ে যায়। তিনি দুর্বৃত্তদের চিনতে পারেননি। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালের জরুরি বিভাগের কর্মরত ডাক্তার বিচিত্র মল্লিক বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। বুকে ছুরিকাঘাতে প্রচুর রক্তক্ষরণের কারণে তিনি মারা গেছেন।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, কি কারণে কারা তাকে হত্যা করেছে এই মুহূর্তে বলা যাচ্ছে না। পুলিশ হত্যার কারণ উদঘাটন ও জড়িতদের আটকের চেষ্টা করছে।
নিহতের মামাতো ভাই আবদুস সোবহান বলেন, খড়কি দক্ষিণপাড়ায় এরফান হোসেনের মুদি দোকান রয়েছে। কারো সাথে তার বিরোধ নেই। কি কারণে তাকে হত্যা করা হলো সেটা তারাও বুঝতে পারছেন না।
সর্বশেষ
- যশোরে শীর্ষ সন্ত্রাসী ‘খোঁড়া কামরুল’ গ্রেপ্তার
- ঝুঁকিপূর্ণ পল্লী বিদ্যুতের খুঁটি, আতঙ্কে বর্মণপাড়ার ১৩ পরিবার
- “ভয় পাবেন না”— হামলার শিকার ছাত্রনেতা রাশেদের পরিবারকে আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের
- যশোরে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী অনি আটক, উদ্ধার বিদেশি পিস্তল ও গুলি
- ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান, হজের মূল আনুষ্ঠানিকতায় লাখো মুসল্লি
- জিমের পাশে প্রতিমন্ত্রী অমিত, ফিরতে চান সবুজ মাঠে
- যশোর কেন্দ্রীয় ঈদগাহে প্রথম জামায়াত সকাল সাড়ে ৭টায়
- আগামী কয়েক দিন হজে কী কী করবেন হাজিরা, দেখে নিন একনজরে