নিজস্ব প্রতিবেদক: যশোরে পৃথক অভিযানে ৬ কেজি গাঁজা ও ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে আইনশৃংখলাবাহিনী। আটক করেছে ৩ নারীসহ ৭জনকে। তারা হচ্ছেন, বেনাপোল কলেজপাড়ার হায়দার আলীর ছেলে শুকুর আলী, ঢাকার কেরানীগঞ্জের পার গেন্ডারিয়া গ্রামের খোরশেদ আলম, নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পান্ডোলা শাহীবাগ গ্রামের রিংকু, একই গ্রামের জেসমিন আক্তার, যশোর শহরের শংকরপুরের আলামিন ইসলাম ডন, যশোর শহরের রেলগেট রেলক্রসিংয়ের পশ্চিমের জোৎ¯œা ওরফে জোছনা ও আপন লস্করের স্ত্রী রিপা বেগম।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের সদস্যরা বুধবার ৯ নভেম্বর যশোর শহরের আল আমিন হোটেলের সামনে থেকে রিপা বেগমকে ১ কেজি ৫শ’ গ্রাম গাঁজাসহ আটক করে। কোতোয়ালি থানা পুলিশের একজন এসআই বুধবার বিকেলে শহরের রেলগেট পশ্চিমপাড়াস্থ মুজিব সড়ক রেলক্রসিংয়ের পশ্চিমে জোৎ¯œা ওরফে জোছনা বেগমের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক ও ১০ বোতল ফেনসিডিল ও আধা কেজি গাঁজা উদ্ধার করে।
অপরদিকে চাঁচড়া ফাঁড়ি ৯ নভেম্বর শংকরপুর বাসটার্মিনাল বটতলা চায়ের দোকানের সামনে থেকে আলামিন ইসলাম ডনকে ১৩০ গ্রাম গাঁজাসহ আটক করে। র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা বুধবার রাতে হামিদপুর বাজারের বাদশা সু-স্টোরের সামনে থেকে খোরশেদ আলম, রিংকু ও জেসমিন আক্তারকে আটক ও তাদের কাছ থেকে ৩ কেজি ৮শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে।
ডিবি পুলিশ বুধবার রাতে নওদাগ্রাম মাঠপাড়া গ্রামের আসানুর মোল্লার বাড়িতে অভিযান চালায়। আসানুর পালিয়ে যায়। তার সহযোগী শুকুর আলীকে গ্রেফতার করে। উদ্ধার করে ৫০ বোতল ফেনসিডিল। আটককৃতদের বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।