নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের শংকরপুর বাসটার্মিনাল এলাকায় গত সোমবার অভিযান চালিয়ে বার্মিজ চাকুসহ শিপন (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শিপন শংকরপুর জমাদ্দারপাড়ার রুস্তম আলীর ছেলে।
পুলিশ জানায়, বিকেল সাড়ে ৫টার দিকে কোতোয়ালি থানা পুলিশের এসআই মো. আলিমুজ্জামান গোপন সংবাদের ভিত্তিতে শংকরপুরস্থ কেন্দ্রীয় বাসটার্মিনালের উত্তর পাশের জনৈক রাব্বির চায়ের দোকানের সামনে অভিযান চালান। এ সময় সেখান থেকে শিপন নামে ওই যুবককে তিনি আটক করেন। পরে শরীরে তল্লাশি চালিয়ে তার কোমরে গোজা ২টি বার্মিজ চাকু উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করেছেন এসআই মো. আলিমুজ্জামান।
