নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা মহিলা ক্রীড়া সংস্থা আয়োজিত বালিকা ব্যাডমিন্টনের এককে সেরা হয়েছেন ম্যাথেনা মাধুর্য্য। শনিবার যশোর জিমনেসিয়ামে ৩০-২৯ পয়েন্টে ফারজানা সুলতানা ঐশীকে পরাজিত করে। এককে ম্যাথেনার কাছে পরাজিত হলেও দ্বৈত্যেই ম্যাথেনাকে নিয়েই চ্যাম্পিয়ন হয়েছেন বয়সভিত্তিক জাতীয় খেলা ঐশী। তাদের কাছে ৩০-৮ পয়েন্টে পরাজিত হয়েছে আমিনা জাহান খুশবু ও মাহি খাতুন জুটি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতার শহরের বিভিন্ন স্কুল-কলেজের ২১জন অংশ গ্রহণ করেন।
খেলা শেষে যশোর জেলা প্রশাসক সহধর্মিণী ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি নুসরাত সুলতানা শান্তা খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি খালেদা খাতুন রেখা, অসীমা রাণী পাল, সবারিনা শাহারিয়ার, সাধারণ সম্পাদক সায়েদা বানু শিল্পী, সদস্য হাবিবা শেফা, যশোর জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ও ব্যাডমিন্টন পরিষদের সম্পাদক ইউসুফ হাসান প্রমুখ।
