নিজস্ব প্রতিবেদক: যশোরের নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদে হামলা মামলায় বিএনপির তিন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, হামিদপুর গ্রামের মৃত নওয়াব আলীর ছেলে আকবর আলী, মথুরাপুরের আনসার আলীর ছেলে ইকবাল হোসেন ও শংকরপুরের সৈয়দ রাশেদ আলীর ছেলে সৈয়দ মাসুদ রায়হান।
বৃহস্পতিবার রাতে মামলার তদন্ত কর্মকর্তা এসআই নাজমুল হাচান আসামিদের নিজ বাড়ি থেকে আটক করে শুক্রবার আদালতে সোপর্দ করে। এদিন আসামি পক্ষের আইনজীবীরা জামিন আবেদন জানালে বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
উল্লেখ্য, গত ২৭ আগস্ট নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদে হামলা ও ভাংচুরের অভিযোগে ইউপি সদস্য মনিরুজ্জামান সাকির বাদী হয়ে কোতোয়ালি থানায় বিএনপির ৫৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন। দীর্ঘদিন আসামিরা পলাতক ছিলেন। পুলিশ খবর পেয়ে আসামিদের আটক করে।