নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে যশোরে মঙ্গলবার বিপ্লবী ছাত্র মৈত্রীর ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এদিন বেলা ১১ টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে কর্মসূচি শুরু হয়। শহীদ আইয়ুব হোসেনের স্মৃতি সৌধ শ্রদ্ধা নিবেদন, বর্ণাঢ্য শোভাযাত্রা ও প্রেসক্লাব যশোরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিপ্লবী ছাত্র মৈত্রী যশোর জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক সুমন পোদ্দার। আলোচনা করেন ছাত্র মৈত্রী যশোর জেলা কমিটির প্রতিষ্ঠাকালীন যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মফিজুর রহমান রুন্নু, প্রেসক্লাব যশোরের সম্পাদক তৌহিদুর রহমান,
বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য যশোর জেলা কমিটির অন্যতম সম্পাদক, সাবেক ছাত্রনেতা জিল্লুর রহমান ভিটু, সাবেক ছাত্রনেতা ও যুব নেতা আহাদ আলী মুন্না, ছাত্রনেতা পলাশ মন্ডল ও সায়হাম বিশ্বাস অর্ক। সভা সঞ্চালন করেন সংগঠনের সাধারণ সম্পাদক রায়হান বিশ্বাস।