নিজস্ব প্রতিবেদক
যশোরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন এক নারী। রোববার সকাল থেকে সদরের চুড়ামনকাঠির ছাতিয়ানতলা মল্লিক পাড়ায় প্রেমিক শাহিন মল্লিকের (৪৮) বাড়িতে অবস্থান নিয়েছেন তিনি। স্থানীয় ইউপি সদস্য দাউদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
বিয়ের দাবিতে অনশনে থাকা ওই নারী জানান, দুজনের বাড়ি একই এলাকায় হওয়ায় গত ২০ বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরী হয়। গত দের বছর আগে ট্রেন দূর্ঘটনায় তার স্বামী সাইদুর মল্লিক মারা যায়। এ সুযোগে শাহিন বিভিন্ন ভাবে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার অবৈধ শারীরিক সম্পর্ক করে। তবে গত শনিবার রাতে স্থানীয়রা তাদেরকে বন্ধ ঘরে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে। এতেই বাধে বিপত্তি, বিষয়টি জানাজানি হলে তিনি ও তার পরিবারও এই সম্পর্ক মানতে নারাজ। এই পরিস্থিতিতে বাধ্য হয়েই প্রেমিকের বাড়িতে গিয়ে অনশন শুরু করেছেন ওই নারী। বিয়ে না করলে আত্মহত্যা করবেন বলেও জানান তিনি।
এদিকে পলাতক থাকায় প্রেমিক শাহিন মল্লিকের মন্তব্য পাওয়া যায়নি। তবে তার মা সত্যতা স্বীকার করে বলেন, তারা সম্পর্কে চাচী ভাইপো। তারা অবৈধ সম্পর্ক করেছে তা আমরা জেনেছি। আমার ছেলে শাহিনের ঘরে সুন্দরী বউ ও দুই মেয়ে রয়েছে আবার ওই নারী ঘরেও দুই ছেলে রয়েছে। এখন মেম্বার চেয়ারম্যানরা যা ভালো বুঝবে তাই করবে।
এদিকে ভুক্তোভোগী ওই নারী ও স্থানীয়রা জানান রোববার গভীর রাতে ওই নারীকে একদল লোক বাড়ি থেকে টেনে হিচড়ে বের করে দেন এবং লাঞ্চিত ও মারধোর করে। পরে তার আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। তারা আরোও বলেন ওই নারী নিরাপত্তাহীনতায় ভুগছেন। দ্রুত তার প্রাপ্য সন্মান ফেরত পেতে প্রশাসনের প্রতি আহবান জানান তারা।
সদরের চুড়ামনকাঠি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দাউদ হোসেন বলেন, ঘটনাটি শুনেছি। স্থানীয় ওয়ার্ড মেম্বার তৌহিদুল ইসলাম ও মহিলা মেম্বার নাজমা বেগম তারা রোববার গভীর রাত পর্যন্ত মিমাংসার জন্য চেষ্টা করেছে কিন্তু পারিনি। তাদেরকে বলা হয়েছে স্থানীয় মান্যগন্য ব্যাক্তিদের নিয়ে মিমাংসা করতে। যদি তাতেও না হয় তাহলে আইনি প্রক্রিয়া গ্রহণের মাধ্যমে সমস্যার দ্রুত সমাধান করতে।
