নিজস্ব প্রতিবেদক
যশোরে মাটি বোঝাই ট্রাকে পিষ্ট হয়েছে নদী (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী। দুর্ঘটনায় তার চাচা ইকবাল হোসেন (১৮) আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে সদরের ঘুরুলিয়া সাদ্দামের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নদী ঘুরুলিয়া গ্রামের সাহেব আলীর একমাত্র মেয়ে ও ঘুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।
নিহতর মামাতো ভাই সাহেদ মাহমুদ বলেন, সকালে নদীর চাচা ইকবাল মোটরসাইকেল যোগে বাসা থেকে মুড়লি কর্মস্থলে যাওয়ার জন্য বের হয়। এসময় নদী তার মোটরসাইকেলে উঠে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। প্রতিমধ্যে ঘুরুলিয়া সাদ্দামের মোড় এলাকায় পৌঁছালে একটি মাটি বোঝাই ট্রাক তাদেরকে সামনে থেকে ধাক্কা দেয়। ছিটকে গাড়ির চাকার নিয়ে যায় নদী। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা নদীকে মৃত্যু ঘোষণা করেন ও ইকবালকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসা হাসিব মোহাম্মদ আলী হাসান জনান, সকালে সড়ক দুর্ঘটনায় কবলিত দুইজনকে উদ্ধার করে নিয়ে আসে। এরমধ্যে হাসপাতালে আনার আগেই এক নারীর মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। আহত অপরজনের হাসপাতালে ভর্তি করা হয়।
