নিজস্ব প্রতিবেদক: শহরের পুরাতন কসবা কদমতলা তিন রাস্তার মোড়ে সন্ধ্যায় মাদকদ্রব্য সেবন করে অসংলগ্ন কথাবার্তা বলে জনসাধারণের বিরক্তিকর কার্যক্রম করার অভিযোগে দুই মাতালকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হচ্ছে, শহরের পুরাতন কসবার নাজিম ও বিহারী ক্যাম্প পালবাড়ী মোড়, গাজীর ঘাট এলাকার কবির খান। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সোমবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(৫) ধারায় মামলা দিয়ে মঙ্গলবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
কোতয়ালি মডেল থানার এসআই আ.ফ. ম. মনিরুজ্জামান জানান, সোমবার রাতে জরুরি ডিউটি করার সময় খবর পান রাত সাড়ে ৭ টায় শহরের পুরাতন কসবা কদমতলা তিন রাস্তার মোড়ে দু’ ব্যক্তি মাদকদ্রব্য সেবন করে অসংলগ্ন কথাবার্তা বলে জনসাধারণের বিরক্তিকরণ কার্যক্রম করছে। এক পর্যায় তাদের মুখ দিয়ে মাদকের গন্ধ বের হলে তাদের দু’জনকে হেফাজতে নেয়। পরে তাদেরকে হাসপাতালে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে মাদক সেবনের প্রমাণ পায়। পরে তাদের বিরুদ্ধে রাতে মাদক আইনে মামলা দেয়া হয়।