নিজস্ব প্রতিবেদক
যশোরে যাত্রা শুরু করেছে দশটি ব্যান্ড সংগঠন নিয়ে ‘মিউজিক্যাল ব্যান্ড এসোসিয়েশন অব যশোর’। বুধবার সকালে প্রেসক্লাব যশোরের মিলনায়তনে সংবাদ সম্মেলন করে সংগঠনটি আত্মপ্রকাশ ঘটে এবং একসাথে প্রকাশ করা হয় ১৭ সদস্যের কমিটির নাম। অ্যাসোসিয়েশন সংযুক্ত ব্যান্ড দল গুলো হলো ফেরারী, বেঙ্গল বয়েজ, সমন্বয়, রিয়াকশন, মানচিত্র, আমার ব্যান্ড, দি জেনারেটর, রুইন্স, বিসর্জন ও নির্বাসন।
নবগঠিত সংগঠনটির সভাপতি কাজী মোর্শেদুর রহমান বলেন ‘যশোর শিল্প ও সংস্কৃতিতে অনেক সমৃদ্ধ। এই সাংস্কৃতিক ধারাবাহিকতাকে আরো বেগবান করতে ব্যান্ড অ্যাসোসিয়েশন অফ যশোর আত্মপ্রকাশ করছে। এতে প্রবীণ এবং নবীন ব্যান্ড দলের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে সাধারণ সম্পাদক করা হয়েছে নাঈম মর্তুজাকে এবং সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে হাবিবুর রহমান বাবু ওরফে মোল্লা বাবু। এছাড়াও সহসভাপতি হয়েছেন শাহিনা আলম ও আহসান খান রুবেল। কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সুজন কুমার রায়, সাংগঠনিক সম্পাদক খায়রুল বাসার সাগর, কোষাধাক্ষ সঞ্জিত মিত্র, দপ্তর সম্পাদক মীর রোমান তাহসিন, প্রচার সম্পাদক আসাদুর রহমান মিলন ও সাংস্কৃতিক সম্পাদক আরাফাত হোসেন শোভন। আর কার্যনির্বাহী সদস্য ৬ জন হলেন- শফিউর রহমান, ইমরুল কায়েস, রুদ্র, আহানাফ, এডওয়ার্ড বিশ্বাস ও সাইদুর রহমান জুয়েল।
এ সময় ৮ সদস্যের একটি উপদেষ্টা পরিষদের নাম ও ঘোষণা করা হয়। তারা হলেন তৌহিদুর রহমান, খাইরুল কবির চঞ্চল, হেলালুল ইসলাম, কামাল হোসেন, দীপ কামাল, শিপু চাকলাদার, খায়রুজ্জামান সুজন ও মোক্তার আলী।
