নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে যশোরে এতিম শিশুদের মধ্যে নতুন পোষাক বিতরণ করেছেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল। শনিবার বিকালে তার ব্যক্তিগত কার্যালয়ে এই পোষাক উপহার দেয়া হয়।
এছাড়া এদিন বিকালে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে শহরের ৫ নম্বর ওয়ার্ডের এমএম কলেজের দক্ষিণ গেটে এই ইফতার বিতরণ করেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের আহ্বানে এসব কর্মসূচির সার্বিক ব্যবস্থায় ছিলেন জেলা যুবলীগনেতা আনোয়ার হোসেন বিপুল।
উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ রফিকুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক কামরুজ্জামান মামুন, উপপ্রচার সম্পাদক জাকির হোসেন মিনি, জেলা স্বেচ্ছাসেবকলীগের উপপ্রচার সম্পাদক মেজবাহ উদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি জাবের হোসেন জাহিদ, খন্দকার মারুফ হুসাইন ইকবাল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব আলম বিদ্যুৎ, আহসানুল করিম রহমান, শরীফ আব্দুলাহ আল মাসুদ হিমেল, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সুমন অধিকারী, সাবেক উপ শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক রেযোয়ান হোসেন মিথুন, সাবেক উপ দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম বনি, শহর মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক তছিকুর রহমান রাসেল, জেলা ছাত্রলীগের বর্তমান সহসভাপতি রুহুল কুদ্দুস, ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম শফিক প্রমুখ।