নিজস্ব প্রতিবেদক
‘বই পড়, দেশ গড়-এ স্লোগানকে সামনে নিয়ে যশোরে শতাধিক যুবলীগের নেতাকর্মীর মাঝে বিপ্লব ও মানবিকতা বিষয়ক বই বিতরণ করেছেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল। মঙ্গলবার শহরের গাড়িখানা সড়কে কাশেম টাওয়ারের চতুর্থতলায় ব্যক্তিগত কার্যালয় থেকে প্রধান অতিথি হিসেবে তিনি বই বিতরণ করেন। যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক ফজলে শাম্স পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে তিনি বই বিতরণ করেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বিএম জাকির হোসেন, শফিকুল ইসলাম সোহাগ, জাবের হোসেন জাহিদ, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আহসানুল করিম রহমান, মাহবুব আলম বিদ্যুৎ, শরীফ এ মাসউদ হিমেল, সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক সুমন অধিকারী, সাবেক উপ-শিক্ষা ও পাঠচক্র সম্পাদক রেযোয়ান হোসেন মিথুন, সাবেক উপ-দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম বনি, সাবেক সদস্য মিন্টু সাহা, যশোর হোমিওপ্যাথিক কলেজের ভিপি ওসমানুজ্জামান সাকিব, শহর ছাত্রলীগ নেতা তছিকুর রহমান, শামীম হোসেন, যুবলীগ নেতা সাকিবুজ্জামান সাকিব, সজিব হোসেন প্রমুখ।
