অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনের অভিযোগে স্বামী রিপন হোসেন ও শাশুড়ি ফাতেমা বেগমের বিরুদ্ধে অদালতে মামলা করেছেন ভুক্তভোগী গৃহবধূ সাবিনা ইয়াছমিন।
বৃহস্পতিবার ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত অভয়নগরে আদালতে মামলাটি করেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৮ মে অভয়নগর উপজেলার লক্ষিপুর গ্রামের মুজিবার সর্দারের মেয়ে সাবিনা ইয়াছমিনের সাথে কোতয়ালী থানাধীন বানিয়ারগাতি এলাকার রিপন হোসেনের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে গৃহবধূ স্বামীর গৃহে বসবাস করছিলেন তাদের ২২ মাস বয়সি কন্যা সন্তান আছে।
সম্প্রতি স্বামী ও শাশুড়ী গৃহবধূকে বাপের বাড়ি থেকে যৌতুক আনতে চাপ দেয়। অপারগতা প্রকাশ করলে গত ১ জানুয়ারি মারধর করে তাকে ও তার শিশু কন্যাকে তাড়িয়ে দেয়। মীমাংসা করতে ব্যর্থ হয়ে তিনি এ মামলা করেন।